অর্থমন্ত্রীর শয্যাপাশে সমাজকল্যান মন্ত্রী
সমাজকল্যান মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বৃহস্পতিবার বারিধারাস্থ এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অর্থমন্ত্রী মোঃ সাইফুর রহমানকে দেখতে যান।
তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন । এ সময়ে চিকিৎসকবৃন্দ মন্ত্রীর চিকিৎসার ব্যাপারে তাকে অবহিত করেন। তিনি জামায়াতে ইসলামীসহ জোটের সকল নেতা-কর্মীর পক্ষ থেকে তাকে দোয়া জানান এবং দেশবাসীর দোয়া কামনা করেন। এসময় দেলোয়ার হোসেন সাঈদী এমপি উপস্থিত ছিলেন।
