ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রী হলে প্রভোস্টের কক্ষ ভাংচুর
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর ফজিলাতুন্নেসা মুজিব হলে চুরি এবং সন্ত্রাসী ঘটনায় ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে বুধবার হল প্রভোস্টের অফিস কক্ষ ভাংচুর করে।
ছাত্রীরা জানায়, বুধবার রাত দশটায় তিন জন সন্ত্রাসী ইবি’র ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাচীর টপকে ১০৯ নং (বর্ধিত) কক্ষ থেকে হ্যান্ড ব্যাগ চুরি করে। এ ঘটনা আবাসিক ছাত্রীদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়লে ছাত্রীরা বিক্ষোভ দেখায়। এ সময় সন্ত্রাসীরা বাহির থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বিক্ষুব্ধ ছাত্রীরা আরও ক্ষিপ্ত হয়ে হল প্রভোস্টের অফিস ভাংচুর করে।
প্রভোষ্ট ডঃ আইনুল হক টেলিফোনে সংবাদ পেয়ে রাত একটার দিকে হলে পৌঁছালে ছাত্রীরা তার সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। তিনি প্রক্টরিয়াল বডির সদস্য ও হাউজ টিউটরদের সহযোগিতায় অতিরিক্ত নিরাপত্তার অশ্বাস দিয়ে বিক্ষুব্ধ ছাত্রীদের শান্ত করেন।
তিন দিন আগে ছাত্রী হলে বোমা বিস্ফোরণ এবং বুধবার দেওয়াল টপকিয়ে রুমে ঢুকে চুরির ঘটনার পর ছ্ত্রাীদের মাঝে আতংক বিরাজ করছে।
