ভারতীয় নদী সংযোগ কমিটির প্রতিবেদন পার্লামেন্টে হস্তান্তর করা হবে
ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান আর শম্ভুশিবা রাও এমপি নদী সংযোগ প্রকল্পের বিষয়টি খতিয়ে দেখে ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষের কাছেই একটি নিরপেক্ষ প্রতিবেদন জমা দেবেন।
কমিটির চেয়ারম্যান শম্ভুশিবা রাও এ ব্যাপারে আগ্রহী ব্যক্তি, বিশেষজ্ঞ, পেশাজীবী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এ মাসের মধ্যে তাদের মতামত আহ্বান করেছেন।
কমিটি জানায়, গোটা জাতি বন্যা ও খরা নিয়ন্ত্রণ, চাকুরি ও নৌ-চলাচল সুবিধা বৃদ্ধি, আভ্যন্তরীণ ও বাণিজ্যিক ভিত্তিতে পানি প্রবাহ বাড়ানো হোক তা চায়। প্রকল্পের কাজ হাতে নেওয়ার আগে পরিবেশের প্রভাব নির্ধারণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ এবং নদী সংযোগ স্কিমের প্রযুক্তিগত ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করে দেখা হবে। তাছাড়া, কমিটির কাছে হস্তান্তরকৃত স্মারকলিপির ব্যাপারে গোপনীয়তা রক্ষা করা হবে।
