হাসপাতালে ভর্তির পর অর্থমন্ত্রীর অবস্থার উন্নতি হয়েছে
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থার উন্নতি হয়েছে। হাসপাতাল ও পারিবারিক সূত্রে এ খবর জানা গেছে।
প্রচ- জ্বর নিয়ে মন্ত্রী বুধবার সকালে এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন।
মন্ত্রী দুপুরে খাবার গ্রহণ করেন এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। বারিধারার এ্যাপোলো হাসপাতালের চিকিৎসকদের জিজ্ঞাসা করা হলে তারা জানান, মন্ত্রীর অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। তবে তারা বিস্তারিত কিছু জানাননি।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, পরবর্তী তিন দিন মন্ত্রীর সকল কর্মসূচি বাতিল করা হয়েছে।
