ঢাকায় তিনটি ৫০০ শয্যার হাসপাতাল স্থাপন করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ঢাকায় অচিরেই তিনটি ৫০০ বেডের হাসপাতাল স্থাপন করা হবে।
বুধবার জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের এমপি এমএএইচ সেলিমের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
প্রধানমন্ত্রী জানান, কুর্মিটোলা, মিরপুর-পল্লবী এবং খিলগাঁওয়ে ৫০০ বেডের তিনটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, এ প্রক্রিয়ার অংশ হিসেবে বিসিএস পরীক্ষার মাধ্যমে ১১৭ জন মেডিকেল অফিসার নিয়োগের বিষয় এখন প্রক্রিয়াধীন।
প্রধানমন্ত্রী বলেন, জোট সরকার ক্ষমতা গ্রহণের পর জনগণের দ্বারে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে তিন হাজার এক শত ৭৬টি মেডিকেল অফিসারের পদ এবং একই সংখ্যক স্বাস্থ্য সহকারির পদ সৃষ্টি করা হয়েছে। ইতোমধ্যে আমরা সিরাজগঞ্জ ও ভালুকায় দুটি ট্রমা সেন্টার নির্মাণের কাজ সম্পন্ন করেছি এবং ফেনী, ফরিদপুর এবং দাউদকান্দিতে আরও তিনটি নির্মাণের প্রক্রিয়া চলছে।
প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, আমরা ইপিআই কর্মসূচিতে জোর দিয়েছি এবং ২০ লাখ শিশুর জীবন রক্ষা করেছি।
তিনি আরও জানান, মেডিকেল টেকনোলজিস্ট তৈরি করতে দেশে ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠার জন্যে সরকার পরিকল্পনা গ্রহণ করেছ্।ে ডেন্টাল কলেজসমূহের আসন সংখ্যা ১০০ থেকে বৃদ্ধি করে ২০০ করা হয়েছে।
