২০০৭ এর নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র
মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ এ চামাস ২০০৭ এর নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলেন বুধবার পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা শেষে চামাস সাংবাদিকদের বলেন, দ্বিপক্ষীয় বিষয়গুলোতে আমাদের আলোচনা হয়েছে। ম›ত্রী আমাকে ২০০৭ সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারের সদিচ্ছার কথা জানিয়েছেন। এবং আমরাও এ ব্যাপারে তাদের যথাসাধ্য সহযোগিতা করবো বলে জানিয়েছি।
তিনি আরও জানান, পররাষ্ট্র মন্ত্রী ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণ, দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের পদক্ষেপসমূহ সম্পর্কে তাকে অবহিত করেছেন।
মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস ঢাকা ত্যাগ করার পর পররাষ্ট্রমন্ত্রীর সাথে চামাসের এটিই প্রথম বৈঠক।
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগের ব্যাপারে জানতে চাইলে চামাস বলেন, প্রেসিডেন্ট বুশ এখনও কারও নাম উল্লেখ করেননি।
