শেরপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড, তিনজন খালাস
শেরপুরের নালিতাবাড়ি উপজেলার চাঞ্চল্যকর আশরাফুল (১৮) হত্যা মামলায় ইসরাফিল (২০) নামে এক যুবককে মৃত্যুদ- দেয়া হয়েছে।
মামলার অপর তিন আসামী তাহের আলী, ইরজাহানি ও ইসমাইলের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত তাদেরকে বেকসুল খালাস দেন। বুধবার জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জন দাস এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২ জুলাই সন্ধ্যা সাতটার দিকে নালিতাবাড়ি উপজেলার দোহালিয়া বালুর চর গ্রামে ক্ষেত সংক্রান্ত বিবাদের জের ধরে তাহের আলীর পুত্র ইসরাফিল পাশের বাড়ির আশরাফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর নালিতাবাড়ি থানায় মামলা হলে পুলিশ একই পরিবারের চারজনকে আসামী করে চার্জশীট প্রদান করে।
রাষ্ট্রপক্ষে পিপি মো. আব্দুল মজিদ বাদল এবং আসামী পক্ষে অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম মামলা পরিচালনা করেন।
