মান্নান ভুঁইয়া সেবাখাত গুলোকে বর্ষায় খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে বলেছেন
এলজিআরডি এবং সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া মঙ্গলবার সেবাখাত গুলোকে ৩০ অক্টোবর পর্যন্ত খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে বলেছেন। কেননা এতে মৌসুমি বৃষ্টিপাতের সময় নগরবাসীকে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়।
ক্ষমতাসীন দলের এমপি মঞ্জুর কাদেরের মনোযোগ আকর্ষণী নোটিশের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
ওয়াসা, ডেসা, টিএ-টি ইত্যাদি সেবা খাতের খোঁড়াখুঁড়ির কারণে নগরবাসীর দুর্ভোগের বর্ণনা দিয়ে মঞ্জুর কাদের বলেন, এ সময়ে নগরবাসী অবর্ণনীয় দুর্দশার সৃষ্টি করে।
তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রীর কাছে আহ্বান জানান।
