২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় রাজস্ব বোর্ডের দুর্নীতির জন্যে ‘দুর্বল জনশক্তি’ দায়ি

ক্ষমতাসীন দলের এক এমপি দুর্নীতির জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের কঠোর সমালোচনার মুখে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বলেন, দুর্বল জনশক্তিই দেশের রাজস্ব আদায় প্রতিষ্ঠানের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 10:13 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

মন্ত্রী বলেন, এ ব্যাপারে সরকার অত্যন্ত সচেতন এবং খুব শিগগির দুর্নীতি পরায়ন এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

ক্ষমতাসীন দলের অপর এমপি মঞ্জুর কাদেরের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনও মন্ত্রণালয়ই দুর্নীতি মুক্ত নয়।

তবে, তিনি স্বীকার করেন এনবিআর থেকে দুর্নীতির মূল উৎপাটন সম্ভব নয়। কেননা রাজস্ব বিভাগের চরিত্রই এমন যে তাদের দুর্নীতির প্রতি ঝোঁক রয়েছে।

এনবিআর’র দুর্বল জনশক্তির সমালোচনা করে তিনি বলেন, অনেক চৌকিদার রাজস্ব বোর্ডের কর্মকর্তা হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, এনবিআর’র নতুন নিয়োগের জন্য একটি চিঠি সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।