২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে আপিল ও স্থগিত আবেদনের শুনানি ১৩ জুলাই

জাতীয় সংসদে সংরক্ষিত ৪৫ টি নারী আসনের নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত আইন চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ  করে দেওয়ায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল ও স্থগিত আবেদনের ওপর আগামী ১৩ জুলাই শুনানি অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 10:08 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি আমিরুল কবির চৌধুরী আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানির দিন ধার্য করেন।

গত ৩০ মে হাইকোর্টে কয়েকটি মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক নেতাদের দায়ের করা তিনটি রিট আবেদন খারিজ করে দেয়।

পরে জুনের ৬ তারিখে তারা হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য সিভিল মিসলেনিয়াস পিটিশন (সিএমপি) দায়ের করে।

প্রধান বিচারপতি সৈয়দ মোদাচ্ছির হোসেন এবং অপর পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগ জুনের ১৮ তারিখে আবেদনের শুনানি ১০ দিনের জন্য মূলতবি করেন এবং একই সঙ্গে আবেদনকারিদের এ ব্যাপারে লিভ টু আপিল দায়ের করতে বলেন।

ড. এম জহির, অ্যাডভোকেট সিগমা হুদা এবং এডভোকেট এম আসাদুজাজামান আদালতে আবেদনকারিদের পক্ষে এবং এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী সরকারের মামলা পরিচালনা করেন