২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় আয়ের উৎসগুলো ইউনিয়ন পরিষদকে ফিরিয়ে দেওয়ার দাবি

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) ও স্থানীয় সরকার উদ্যোগ (এআরডি) স্থানীয় আয়ের উৎসগুলো ইউনিয়ন পরিষদকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 07:26 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

মঙ্গলবার মহাখালীর ব্রাক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।

বিইউপিএফ এবং এআরডি এর যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপি ‘ইউনিয়ন পরিষদের অর্থায়ন ও ব্যবস্থাপনা’ শীর্ষক বিভাগীয় কর্মশালার প্রথম দিনের অধিবেশন শেষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার  প্রথম দিন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) ঢাকা বিভাগীয় কমিটির কর্মশালা শুরু হয়।

কর্মশালায়  ইউপির চেয়ারম্যানরা যে সব সমস্যার সম্মুখিন হন তা চিহ্নিত করে এর সমাধানে সুনির্দিষ্ট একটি প্রস্তাব তৈরি  করা হয়। কর্মশালা শেষে বিইউপিএফ এর ঢাকা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, এই প্রস্তাব সরকারের কাছে পেশ করা হবে।

তাদের উল্লেখযোগ্য প্রস্তাবের মধ্যে রয়েছে সরকার ও এনজিওদের সমন্বয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা , জাতীয় বাজেটে ইউপির জন্য বরাদ্দ নিশ্চিত করা, স্থানীয় আয়ের উৎসগুলো ইউনিয়ন পরিষদকে ফিরিয়ে দেওয়া ইত্যাদি।

নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন,  সংসদ সদস্যরা তাদের ক্ষমতা অপব্যবহার করে দলীয় কর্মীদের সন্তুষ্টি রাখতে অপ্রয়োজনীয় ব্যয় করে থাকেন। এর ফলে ইউনিয়ন চেয়ারম্যানদের কর্মকান্ড ব্যাহত হয়।

সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ইউনিয়ন পরিষদের অনুদানের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাকে অগ্রাধিকার দেওয়া হয়। এর ফলে জনগণকে সেবা দিতে তারা ব্যর্থ হচ্ছে। এ থেকে রক্ষা পেতে ইউপি সদস্যদের মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে তারা সরকারের প্রতি আহবান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিইউপির খুলনা  বিভাগের সভাপতি ও রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী তফসির। এসময় আরও উপস্থিত ছিলেন বিইউপিএফ’র ঢাকা বিভাগের সাধারন সম্পাদক ও শিবচরের উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান এইচ আব্দুল মান্নান খান,

বিইউপিএফ রাজশাহী বিভাগের সাধানর সম্পাদক আমিনুল হক বেলাল ও মুকসুদপুরের বাসবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামিউল হক আবুল প্রমুখ।