বেনাপোলের ওপারে পণ্যবোঝাই ৫ ট্রাক ভস্মিভূত
যশোরের বেনাপোল বন্দরে প্রবেশের প্রক্কালে মঙ্গলবার বিকালে অগ্নিকা-ে মালবোঝাই পাঁচটি ট্রাক ভস্মিভুত হয়েছে।
বন্দর ব্যবহারকারী সূত্র জানায়, ভারতের পেট্রাপোল বন্দর সংলগ্ন সেন্ট্রাল ওয়্যার হাউজে অবস্থান করা রাসায়নিক দ্রব্য বোঝাই একটি ট্রাকে প্রথমে আগুন লাগে। পরে এ আগুন পাশ্ববর্তী অপর ১৩ টি ট্রাকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় সেখানে থাকা রাসায়নিক দ্রব্য, কাগজ, গাড়ীর টায়ার ভর্তি আরও ৪ টি ট্রাক সম্পূর্ণ ভস্মিভূত হয়।
এ সময়ে আরও ৮ টি গাড়ির অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়।
আগুন লাগার বিষয়টি জানতে পেরে বাংলাদেশ থেকে ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট এবং পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে ৫ টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাদের সম্মিলিত চেষ্টায় প্রায় ৩৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রনে আসে।
