২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ অফিসারের বিচারের দাবিতে মেহেরপুরে যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মঙ্গলবার সকাল থেকে মেহেরপুরের সকল রুটে বাস, লরিসহ সকল যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে জেলার সকল শ্রমিক ইউনিয়ন। গাংনী থানা ওসির বিচারের দাবিতে তারা এই কর্মসূচি গ্রহণ করেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

গাংনী থানা ওসিকে শ্রমিক নির্যাতনকারী হিসেবে আখ্যায়িত করে  তার  বিচারের দাবিতে মেহেরপুর শ্রমিক ঐক্য পরিষদ মঙ্গলবার সকালে শহরে বিক্ষোভ মিছিল এবং জেলার প্রশাসন চত্বরে প্রতিবাদ সভা করেছে।

তিন জুলাই মেহেরপুর - কুষ্টিয়া মহাসড়কে একটি বাস সাইড দিতে দেরি হওয়ায় ওসি সাহাদত হোসেন ড্রাইভারকে পিটিয়ে জখম করেছিল।