জাল পাসপোর্ট রাখার দায়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
জাল পাসপোর্ট রাখার দায়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে ইমিগ্রেশন পুলিশ বালজিন্দার দোসাঞ্জন (৪২) নামে এ ব্যক্তিকে বিমান বন্দর পুলিশে সোপর্দ এবং মামলা দায়ের করেছে।
মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিকের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
