ভৈরবে লঞ্চ ডাকাতিকালে আনসার সদস্যদের গুলিতে ২ ডাকাত নিহত
ভৈরবে লঞ্চ ডাকাতিকালে আনসার সদস্যদের গুলিতে ২ ডাকাত নিহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, মঙ্গলবার এমভি প্রিন্স নামের একটি লঞ্চ সিলেট যাওয়ার পথে খলপাড়া নামক স্থানে এক সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির চেষ্টা করে। এ সময় লঞ্চে কর্তব্যরত আনসার সদস্যরা ডাকাতদলকে লক্ষ্য করে গুলি করলে দুই ডাকাত নিহত হয়।
