চট্টগ্রাম-সিলেট মহাসড়কে লরি উল্টে ৬ ঘন্টা যান চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার মহিউদ্দিন নগরে পাইপবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যাওয়ায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম-সিলেট মহাসড়কে প্রায় ছয়ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় উভয়দিকের ১০ কিলোমিটার রাস্তায় প্রচ- যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল আটটার দিকে একটি পাইপবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে গেলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেন দিয়ে লরিটিকে রাস্তা থেকে সামান্য সরালে দুুপুর ২টা থেকে পুনরায় যান চলাচল শুরু হয় ।
