অধ্যাপক কামালের ওপর বৈজ্ঞানিক সিম্পোজিয়াম শুরু
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, অধ্যাপক কামাল উদ্দীন আহমেদের অসাধারণ বৈজ্ঞানিক মনন অসংখ্য ছাত্রছাত্রীকে বিজ্ঞান শিক্ষায় উৎসাহ যুগিয়েছে।
তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৈজ্ঞানিক অধ্যাপক কামাল উদ্দীন আহমেদকে বাংলাদেশে প্রাণ রসায়ন ও পুষ্টি বিজ্ঞানের পথিকৃৎ হিসেবে উল্লেখ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক কামাল উদ্দীন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রোববার নগরীর একটি হোটেলে আয়োজিত ‘মানব সেবায় অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ-এর পুষ্টি ও প্রাণরসায়নের প্রয়োগ’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আইসিডিডিআরবি ও প্রফেসার অধ্যাপক কামাল উদ্দীন আহমেদ ট্রাস্ট যৌথভাবে এ সিম্পোজিয়াম আয়োজন করে।
আইসিডিডিআরবি’র সাসাকাওয়া মিলনায়তনে সোমবার সকাল ৯টায় সিম্পোজিয়ামের বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হবে।
