ছলনা করে এসএমএস লিখতে পুরুষের তুলনায় নারীরা এগিয়ে
নারীরা ছলনাময়ী-পুরুষের দীর্ঘ দিনের এ অভিযোগ এবার বাস্তব হয়ে ধরা দিয়েছে।
সম্প্রতি যুক্তরাজ্যের মোবাইলে বিনোদন সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ল্যাব’ পরিচালিত এক জরিপে দেখা গেছে সেদেশে পুরুষের চেয়ে নারীরাই মোবাইলে বেশি ছলনাময়ী বার্তা পাঠিয়ে থাকে।
যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় তিন চতুর্থাংশ তাদের সঙ্গীদের লুকিয়ে মোবাইলে বা ই-মেইলে প্রতারণামূলক বার্তা পাঠিয়ে থাকে।
সান পত্রিকার রিপোর্টে বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করতে ই-মেইলকেই সবচে গ্রহণযোগ্য উপায় হিসেবে চিহ্নিত করা হয়। যুক্তরাজ্যের ৫৪ শতাংশ মানুষ এভাবেই একে অপরের সাথে প্রতারণা করে থাকে।
জরিপে আরও দেখা যায়, যুক্তরাজ্যের ৬৯ শতাংশ পুরুষ ছলনার আশ্রয় নিলেও নারীরাই এক্ষেত্রে বেশি এগিয়ে আছেন। ৭২ শতাংশ নারী সঙ্গীদের সাথে প্রতারণা করে থাকে।
