কাফরুলে পুলিশের এএসপির বাসায় ডাকাতি
রাজধানীর কাফরুলে শুক্রবার গভীর রাতে পুলিশের এক এএসপির বাসায় দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাসা থেকে স্বর্ণের গহনা ও নগদ অর্থসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় কাফরুল থানায় মামলা দায়ের করা হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সূত্র জানায়, রাত একটার দিকে একদল ডাকাত পুলিশের এএসপি মিয়া মাসুদ করিমের ১২৮/১ পূর্ব কাজীপাড়ার বাসার জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে।
ডাকাতরা এএসপি মাসুদ করিমের মাথায় অস্ত্র ঠেকিয়ে ৪০ ভরি স্বর্ণের গহনা, নগদ এক লাখ ৭৫ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
কাফরুল থানা পুলিশ জানায়, এএসপি যে বাসায় থাকতেন সেটি তার এক আত্মীয়ের বাসা।
