২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় এক বছরে ৫৫ খুন

নেত্রকোনা জেলায় গত জুন ২০০৪ থেকে মে ২০০৫ পর্যন্ত এক বছরে ৫৫টি খুন, ৪৫টি ধর্ষণ, ১০টি ডাকাতি এবং ৫০টি চুরি সংঘটিত হয়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, বিভিন্ন মামলার নথি থেকে এ সমস্ত খুন, ধর্ষণ ও চুরি-ডাকাতির উপাত্তটি পাওয়া গিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 01:11 AM

Updated : 26 Apr 2022, 05:50 PM

এক বছরে সদর উপজেলায় সর্বোচ্চ ১৯টি খুনসহ ১৫টি ধর্ষণ, দু’টি ডাকাতি ও ১১টি চুরির ঘটনা ঘটেছে। জেলার পূর্বধলা উপজেলায় ১০টি ধর্ষণসহ ৫টি খুন ও আটটি চুরি সংঘঠিত হয়েছে।

জেলার মধ্যে সর্বোচ্চ ছয়টি ঘটনা নিয়ে দুর্গাপুর উপজেলায়  ডাকাতিতে প্রথম অবস্থানে রয়েছে, এছাড়া এখানে ঘটেছে ছয়টি খুন, চারটি ধর্ষণ  ও সাতটি চুরি আর কলমাকান্দা উপজেলায় এক বছরে ঘটেছে একটি খুন, চারটি ধর্ষণ ও দু’টি চুরির ঘটনা।

এক বছরে সদর উপজেলার পর জেলার দ্বিতীয় সর্বোচ্চ নয়টি খুনসহ আটপাড়া উপজেলায় সংঘটিত হয়েছে একটি ধর্ষণ, একটি ডাকাতি এবং তিনটি চুরির ঘটনা আর  কেন্দুয়া উপজেলায় এক বছরে পাঁচটি খুন, একটি ধর্ষণ এবং ১১টি চুরি সংঘটিত হয়েছে।

অন্যদিকে, চারজন খুন, পাঁচজন ধর্ষিত হয়েছে  এবং তিনটি চুরি সংঘটিত হয়েছে মোহনগঞ্জ উপজেলায়;  পাঁচটি খুন, চারটি ধর্ষণ এবং একটি ডাকাতি সংঘটিত হয়েছে বারহাট্টা উপজেলাতে।

এক বছরে একটি খুন, একটি ধর্ষন এবং পাঁচটি চুরি নিয়ে খালিয়াজুরি উপজলায় অপরাধপ্রবণতা কম।

জেলার বিভিন্ন স্থানে তুচ্ছ ঘটনায় এসমস্ত খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

নিয়মিত পুলিশ প্রহরা সত্ত্বেও গ্রিল কেটে চুরি, মোটর-সাইকেল চুরিসহ গৃহস্থালী চুরির ঘটনা  শহরে অনেক বেশি। ক্রমবর্ধমান মাদকাসক্তি ও বেকারত্ব যুবসমাজকে নানাধরনের অপরাধের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিজ জেলার বাসিন্দা হিসেবে ভুক্তভোগী জনগণ এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা আশা করে।