সিতারা পারভীনের কুলখানি অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সিতারা পারভীনের কুলখানি শুক্রবার মরহুমের গুলশানের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। কুলখানি শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাতে অংশগ্রহণ করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মেজর (অব:) কামরুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জিএ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আআমস আরেফিন সিদ্দিক, গণফোরাম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মানিক, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান গোলাম রহমান, নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, আলী যাকের, আসাদুজ্জামান নূর প্রমুখ।
২৩ জুন বৃহস্পতিবার ড. সিতারা পারভীন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
