টেংরাটিলায় পরিস্থিতির উন্নতি হয়নি
সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাস ফিল্ডে আগুনের উচ্চতা কিছুটা কমে আসলেও পরিস্থিতির কোনও উন্নতি হয় নি। শুক্রবার আগুনের উচ্চতা ১৫০ থেকে ২০০ ফুটের মধ্যে ওঠানামা করছে।
গ্যাসের প্রবল চাপে বৃহস্পতিবার সকাল থেকে ধুলাবালি ও বুদবুদ বের হওয়ার পরিমাণ বেড়ে গেছে। সকালে নাইকোর কানাডীয় দুই কর্মকর্তা ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে তিনটি মেডিকেল টিম কাজ শুরু করেছে।
একটি টিম সেখানে সার্বক্ষণিকভাবে অবস্থান করবে। বৃহস্পতিবার প্রায় ২’শ জনকে প্রাথমিক চিকিসা দেওয়া হয়েছে। চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে জ্বর, চোখ ওঠা ও মাথাব্যথা রোগীর পরিমাণ ছিল বেশি।
দুপুরে এডিএম মোহাম্মদ আমজাদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি ম্যাজিস্ট্রেট টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
