২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন মৈত্রী সেতু থেকে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে স্ত্রী হত্যা

চীন-বাংলাদেশ মৈত্রী সেতু থেকে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে স্ত্রীকে হত্যা করেছে স্বামী নজরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

নিহত গৃহবধুর নাম লাকি বেগম (২২)। তারা নগরীর শ্যামপুর থানার জুরাইন মেডিকেল রোডের ৪৬০ নম্বর বাড়ির বাসিন্দা।

সেনা সদস্যরা লাশ উদ্ধার করে শ্যামপুর থানায় হস্তান্তর করে। পরে শ্যামপুর থানা পুলিশ কেরাণীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।

ঘটনার পর থেকে নজরুল পলাতক রয়েছে।

পুলিশ ধারণা করছে, পরকীয়া সম্পর্ক নিয়ে স্বামীর সাথে বিবাদের জের ধরে গৃহবধু লাকি খুন হয়ে থাকতে পারে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নজরুল বেড়ানোর নাম করে স্ত্রী লাকিকে বিকেল ৫টায় চীন মৈত্রী সেতুতে নিয়ে যায়। লাকি যখন ঘুরে ফিরে বুড়িগঙ্গা সেতু দেখছিল তখন ঘাতক স্বামী হঠাৎ তাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়।

ময়না তদন্তের জন্য লাশ মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।