২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহত

সিরাজগঞ্জে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শুক্রবার সকালে ৬ জন নিহত হয়েছে। যমুনা সেতু (পশ্চিম) সংযোগ সড়কের নলকা পশ্চিমাঞ্চল গ্যাস অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনাটি ঘটে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 01:32 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ- ০৬- ০০৩৩) সাথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাসের  (ঢাকা-ব-১৪-০০-৮৭৭) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেট কারের ভিতরে থাকা ৬ আরোহীর মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ফারুক। সে ঢাকার উত্তরার বাসিন্দা।

দূর্ঘটনার পর যমুনা সেতু (পশ্চিম) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গ্যাস ওয়েল্ডিং মেশিনের সাহায্যে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেট কারের জানালা কেটে ভিতর থেকে নিহতদের লাশ উদ্ধার করে।