২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূর্ঘটনা কবলিত ডিসি ১০ চালু হতে ৬ মাস লাগবে

দুর্ঘটনা কবলিত ডিসি ১০ উড়োজাহাজটি মেরামত শেষে পুনরায় আকাশে উড়তে ছয় মাসের বেশি সময় লাগবে। প্রাথমিক তথ্য যাচাই শেষে বিমান সূত্র এ তথ্য জানায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আজ শুক্রবার সকালে উড়োজাহাজটি দুর্ঘটনা কবলিত হয়।

বিমানের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উড়োজাহাজটির ডান পাশের ইঞ্জিনটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ভেঙ্গে গেছে উড়োজাহাজের ডান পাশের পাখা।

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান বিডিনিউজকে বলেন, পুরো ক্ষয়ক্ষতি নির্ধারণে প্রকৌশল বিভাগ কাজ করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ম্যাগডোনাল ডগলাসের তৈরী ডিসি ১০ উড়োজাহাজটি বিমান ২০০১ সালে ফ্রান্সের পেগাসাস নামের একটি কোম্পানি থেকে লিজ হিসেবে গ্রহণ করে। বিমানের বহরে এখন ডিসি ১০ উড়োজাহাজের সংখ্যা ছয়।

দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটি ১৫ মিলিয়ন মার্কিন ডলারে বীমাকৃত।

বিমানের পক্ষ থেকে ইতোমধ্যে দুর্ঘটনার খবর বীমা কোম্পানি এবং উড়োজাহাজটির মালিক পেগাসাসকে জানানো হয়েছে।