প্রাণভয়ে বাগমারা ছেড়েছেন সাংবাদিক শফিক
বাংলা ভাইয়ের ‘জাগ্রত মুসসলিম জনতা’র ক্যাডারদের হাতে আক্রান্ত সাংবাদিক জীবনের নিরাপত্তার জন্য বৃহস্পতিবার বাগমারা ত্যাগ করেছেন।
দৈনিক জনকণ্ঠের স্থানীয় প্রতিনিধি শফিকুল ইসলাম হামলাকারীদের ক্রমাগত হুমকির মুখে এলাকা ত্যাগ করেন। অন্যদিকে হামলাকারীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছেনা। উল্টো হামলাকারীরা শফিকুল ইসলামের নামে একটি পাল্টা মামলা দায়ের করেছে।
মোবাইলে আলাপকালে তিনি বলেন, আমি নিজেকে নিরাপদ মনে করছি না।
‘জাগ্রত মুসলিম জনতা’র ক্যাডার এবং উপ-মন্ত্রীর আত্মীয় মশিউর রহমান পিটার শফিকের নামে এই মামলা করেছে।
