২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে হরতাল সমর্থনে জাসদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ২০

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর হরতাল সমর্থনে মিছিলে বৃহস্পতিবার সকাল ১০ টায় পুলিশের বেধড়ক লাঠি চার্জে ২০ জন আহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 02:09 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

জাসদ এর কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি বের হলে পুলিশ জিরো পয়েন্টে বাধা দেয় এবং পরবর্তীতে বেধড়ক লাঠি চার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশি হামলায় জাসদ কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক শওকত রায়হান, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ইদ্রিস বেপারি, প্রচার সম্পাদক আব্দুর রব মাতব্বর, সংখ্যালঘু ও জাতিসত্তা বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন, অর্থ সম্পাদক মনির হোসেন, বাদশা মিয়া, বিপ্লব হোসেন, জাতীয় বাস্তুহারা জোট-এর সাধারন সম্পাদক ছালেহ্ আহম্মেদ, ছাত্রলীগ সহ সভাপতি হোসেইন আহমেদসহ জাসদ মহানগরের ২০ নেতা কর্মী আহত হয়।