শিল্প কারখানা স্থাপনে ইয়েমেন বাংলাদেশকে খালি জায়গা দেবে
শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য বাংলাদেশকে খালি জায়গা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইয়েমেন। ইয়েমেনের রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালেহ বুধবার বাংলাদেশের সফররত পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সাথে আলাপকালেএ প্রতিশ্রুতি দেন।
তিনি ঢাকাকে কৃষি এবং গার্মেন্ট খাতে অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান জানান। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়েছে।
মোরশেদ খান ৩২তম ইসলামিক কনফারেন্সের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এখন সানা অবস্থান করছেন।
রাষ্ট্রপতি সালেহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন এবং তার সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন এবং ইয়েমেনে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
