২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরারি’র ঘন্টায় ১৭৫ মাইল গতি নিয়েও সন্তুষ্ট নয় এক জার্মান ব্যবসায়ী

ফেরারি ব্র্যান্ডের নতুন গাড়ি কেনার পর এক জার্মান ব্যবসায়ী বিক্রেতাদের কাছে টাকা ফেরত চাইছেন। তার, অভিযোগ গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৭৫ মাইল। এটি সন্তোষজনক নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শফিক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 09:39 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

৬০ বছর বয়েসী জার্মান ব্যবসায়ী জর্জ উইন্টারবার্গ বলেন, তিনি ১১১ হাজার পাউন্ড দিয়ে ফেরারি গাড়িটি কেনেন। তিনি বলেন, গাড়িটির প্রসপেক্টাসে বলা হয়েছিল, গাড়িটি ঘন্টায় ১৮৬ মাইল বেগে চলতে পারে কিন্তু বাস্তবে তা ঘটছে না।

উইন্টারবার্গ আক্ষেপ করে বলেছেন, এর চেয়ে কম অর্থ ব্যয় করে তিনি জার্মান হর্স খ্যাত পোরশে কিনতে পারতেন। পোরশেও একই গতিতে চলে।

তবে ফেরারি কর্তৃপক্ষ উইন্টারবার্গের অভিযোগ অস্বীকার করেন এবং তাকে তার অর্থ ফিরিয়ে দেওয়ার কোন কারণ নেই বলে জানান।

এখন উইন্টারবার্গ এ ব্যাপারে আদালতে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন।