সিলেট সিটি করপোরেশনের ৪৭২ কোটি টাকার বাজেট ঘোষণা
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বুধবার কর্পোরেশনের ২০০৫-০৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে।
ঘোষিত বাজেটে ৪৭২ কোটি ১৮ লাখ ৫৫ হাজার টাকা আয় এবং সমপরিমান ব্যয় নির্ধারণ করা হয়েছে।
বাজেট ঘোষণার সময় সিটি কমিশনার আরিফুল হক চৌধুরী, রেজাউল হাসান কায়েস লোদী ও আজিজুল হক মানিকসহ অন্যান্য কমিশনারবৃন্দ ও সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
