২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ৫

গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে পুলিশ সুপারের কর্যালয়ের সামনে বুধবার এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

সূত্র জানায়, কূপতলা ইউনিয়নের দূর্গাপুর থেকে গাইবান্ধা যাওয়ার পথে একটি রিক্সা ভ্যানকে একটি মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী শিশু নমিতা (১০), রুপসী (৩০) এবং সুখরানী (৫০) নিহত হয়। এসময় ভ্যানচালকসহ আহত হয় আরও পাঁচজন। আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালককে আটক করতে পারেনি।