টঙ্গীতে নির্মানাধীন ভবনের ছাদ ধসে ১৫ শ্রমিক আহত
টঙ্গী পৌর এলাকার কাঠালদিয়াতে বুধবার একটি নির্মানাধীন ভবনের দোতলার ছাদ ঢালাইয়ের সময় তা ধসে পড়লে ১৫ জন শ্রমিক আহত হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছে, মোস্তফা (২২), সাত্তার (১৯) ও আজিজুল (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর ১২টার দিকে জিপি গার্মেন্টসের দোতলার ছাদ ঢালাইয়ের সময় আচমকা বিকট শব্দে ধসে পড়ে। তখন অর্ধশতাধিক পুরুষ ও মহিলা শ্রমিক কাজ করছিল। কিছু বুঝে ওঠার আগেই শ্রমিকরা ঢালাই ও কাঠ-বাঁশের নিচে চাপা পড়ে। আতঙ্কগ্রস্ত শ্রমিকদের চিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার কাজে এগিয়ে আসে।
জানা গেছে, ত্রুটিপূর্ণ সেন্টারিং এর জন্য এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ঢালাই পুরোপুরি শক্ত না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে।
