রেলওয়ের ১৬৭০ একর জমি অবৈধ দখলে
অবৈধ দখলদারদের কবল থেকে জমি দখলমুক্ত করতে বাংলাদেশ রেলওয়ের মাসে একবার নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা সত্ত্বে¡ও রেলওয়ের মোট ১৬৭০ দশমিক ৭৬ একর জমি এখনও অবৈধ দখলে রয়েছে।
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগ এমপি কর্ণেল (অব) মোহাম্মদ ফারুক খানের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
বাংলাদেশ রেলওয়ের মোট দখলকৃত জমির মধ্যে ৬৬৮ দশমিক ৩৮ একর রয়েছে পূর্বাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে রয়েছে ১০০২ দশমিক ৩৮ একর।
রেলওয়ের জমি অবৈধ দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান যোগাযোগ মন্ত্রী।
