নগরীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
রাজধানীর সোনারগাঁও রোডে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহতের নাম সজীব (১৫)। সে ৩১২, সোনারগাঁও রোডের ‘খাজা মেটাল ওয়ার্কস’র কর্মচারি।
খাজা মেটালের পাশে ‘ফু-ওয়াং টাইলস’র ম্যানেজার বিকাশ বিডিনিউজকে বলেন, সজীব বেলা আড়াইটার দিকে ট্রান্সফর্মারের নিচে একটি দোকানে চা খেতে গিয়ে সেখানে একটি আর্থিংয়ের তারে হাত দিলে সে বিদ্যুতায়িত হয়।
সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকা পরিদর্শন করে দেখা গেছে, সজীব যেখানে বিদ্যুতায়িত হয়েছে, সেই খুঁটির কাছে সতর্কতা বিষয়ক কোনও নোটিশও নেই।
