সাংবাদিক হুমায়ুন কবীর বালুর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে খুলনায় সোমবার বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবীর বালুর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
হুমায়ুন কবীর বালু ছিলেন দৈনিক জন্মভূমি সম্পাদক এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি। গত বছরের ২৭ জুন এক বোমা হামলায় তিনি নিহত হন।
সকাল সাড়ে আটটায় শহীদ সাংবাদিক হুমায়ুন কবীর বালু স্মৃতি পরিষদের উদ্যোগে নগরীতে শোক র্যালীর মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচী। সকাল ন’টায় বসুপাড়ায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন এবং জিয়ারত করা হয়। দুপুরে এতিমখানার এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এদিকে সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক বালু স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি শেখ আবু হাসান।
