২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা কারাগারে আটক রয়েছে ৩৯ শিশু-কিশোর

কুমিল্লা কেন্দ্রীয কারাগারে বিভিন্ন অপরাধে মোট ৩৯ জন শিশু ও কিশোর আটক রয়েছে। এদের মধ্যে ৩৭ জন কিশোর ও দুই জন কিশোরী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 03:13 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

জানা গেছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন ২০০৩ সালের ৯ এপ্রিল সুয়োমটো আদেশের মাধ্যমে তাদের মুক্তি দানের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কারাগারে থাকা শিশুকিশোরদের অবস্থার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে গঠিত জেলা টাস্কফোর্স গত দেড় বছরে ৬৭ জন কিশোর-কিশোরীকে জামিনে মুক্তি ও অব্যাহতি দিয়েছে।