২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে বর্তমানে ১০ হাজার ৯৫৯ মেট্টিক টন চিনি মজুদ রয়েছে

দেশে বর্তমানে ১০ হাজার ৯৫৯ মেট্টিক টন চিনি মজুদ রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

রোববার জাতীয় সংসদে বিএনপির সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ তথ্য দেন।

মন্ত্রী জানান, দেশে চলতি অর্থবছরে সরকারি পর্যায়ে কোন চিনি আমদানি করা হয়নি। তবে বেসরকারী পর্যায়ে প্রায় ১০ লাখ ৬৩ হাজার ৫৪৮ মেট্টিক টন চিনি আমদানি করা হয়েছে।

জামাতে ইসলামী’র মিয়া গোলাম পরওয়ারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৫-০৬ অর্থবছরে দেশের ১৪ টি চিনিকলে ১ লাখ ৩৯ হাজার ৪৮১ মেট্টিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

মন্ত্রী জানান, লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বর্তমানে মিল গেটে প্রতি মন আখের দাম ৪০ টাকা থেকে বৃদ্ধি করে ৪৮ টাকা এবং মিল গেটের বাইরে ৪৩ টাকা থেকে বৃদ্ধি করে ৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিএনপির আব্দুল মোতারেব আকন্দের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে সরকারি পর্যায়ে কোনো ‘র’ চিনি আমদানি করা হয়নি। তবে ১৭ টি শিল্প প্রতিষ্ঠানকে ‘র’ চিনি আমদানির অনুমতি দেয়া হয়েছে।