২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেংরাটিলার অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ড্রিলিং রিগ খুঁজে পেয়েছে নাইকো

নাইকো রিসোর্সেস বাংলাদেশ শনিবার জানিয়েছে টেংরাটিলা গ্যাস ফিল্ডে আগুন নিয়ন্ত্রণে আনতে পরিকল্পিত অপারেশন চালানোর জন্যে একটি ড্রিলিং রিগ খুঁজে পেয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

নাইকোর সভাপতি কাশিম শরিফ বলেন, ছাতক গ্যাস ক্ষেত্রে রিলিফ কাজ চলার সময় আবার অগ্নিকাণ্ডের পর আমরা কার্যকরভাবে আমাদের ভবিষ্যত পরিকল্পনা ঠিক করেছি এবং সাত দিনের মধ্যে বাপেক্স, পেট্রোবাংলা ও সরকারের কাছে একটি বিকল্প ব্যবস্থা উপস্থাপন করতে পারব।

তিনি বলেন, সরকারের অনুমোদন পাওয়া স্বাপেক্ষে আমরা আমাদের কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করব এবং ১৫ দিনের মধ্যে কার্যক্রম শুরু করব।

এদিকে এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য কানাডায় নাইকোর প্রধান অপারেটিং অফিসার উইলিয়াম টি. হোমাডে শনিবার ঢাকা এসে পৌঁছেছেন।

গত ৭ জানুয়ারি সংঘটিত দুর্ঘটনার জন্য স্থানীয়দের ক্ষতিপূরণ বাবদ সুনামগঞ্জ জেলা প্রশাসন ১১ দশমিক ৩ মিলিয়ন টাকা দাবি করেছিল। ইতোমধ্যেই ক্ষতিপূরণের প্রথমাংশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান নাইকোর সভাপতি শরিফ।

তিনি বলেন, এছাড়াও টেংরাটিলার ক্ষতিগ্রস্ত এলাকায় মসজিদ ও মন্দিরে সহায়তা হিসেবে আমরা অতিরিক্ত ৬ লাখ ৬০ হাজার টাকা দেয়ার ব্যবস্থা করছি।