২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীণ টঙ্গি মৈত্রী শিল্প ১১ মাসে ৮৭ লাখ টাকা আয় করেছে

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের আওতাধীনগাজীপুরের টঙ্গিস্থ মৈত্রী শিল্প গত বছরের জুলাই থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ৮৭ লাখ টাকা আয় করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

শুক্রবার টঙ্গি মৈত্রী শিল্প কমপ্লেক্স পরিদর্শনকালে প্রতিষ্ঠানের কর্মকর্তারা সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদকে এ কথা জানান।

তথ্য বিবরণীতে জানানো হয়, এ সময়ে মন্ত্রী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারির সঙ্গে প্রতিষ্ঠানের ভবিষ্যত পরিকল্পনা ও বাজেট নিয়ে মত বিনিময় করেন।