২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণসংগ্রাম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শেখ হাসিনা

নির্যাতিতদের সমর্থনে আর্ন্তজাতিক দিবস উপলক্ষে দেশে-বিদেশে সকল নির্যাতিতদের প্রতি সংহতি জ্ঞাপন করে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা জোট সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণসংগ্রাম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 05:30 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

তিনি একই সাথে সারা দুনিয়ার নির্যাতিত-নিপীড়িত মানুষের প্রতি শর্তহীন ও দ্বিধাহীন সমর্থন জানিয়েছেন।

১৯৯৭ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ২৬ জুনকে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস ঘোষণা করে। পরবর্তীসময়ে ১৯৯৮ সালের ৫ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে উক্ত কনভেনশান অনুমোদন করে।

দিবসটি উপলক্ষে দেয়া বাণীতে শনিবার শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতা গ্রহণ করেই সারাদেশে অত্যাচার, নির্যাতন আর নিপীড়ন শুরু করেছে। তারা ভিন্নমতাবলম্বী রাজনৈতিক ও ছাত্রকর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবি এবং মানবাধিকার কর্মীদের কারাগারে নিক্ষেপ করে, নিরাপত্তা হেফাজতে শারীরিক নির্যাতন এবং নানাবিধ মামলা মোকাদ্দমায় জড়িত হয়ে দুঃশাসন কায়েম করেছে।

শেখ হাসিনা বলেন, সন্ত্রাস,ধর্ষণ,চাঁদাবাজি,দখলদারি, শিশু নির্যাতন,হত্যা গুম আজকের বাংলাদেশের প্রাত্যহিক চিত্র।