২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি অধ্যাপক ড. সিতারা পারভীনের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সিতারা পারভীনের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শুক্রবার গভীর শোক প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 08:49 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

আমেরিকার শিকাগো শহরে বাংলাদেশ সময় অনুযায়ী বৃহস্পতিবার মধ্য রাতে এক সড়ক দুর্ঘটনায় সিতারা পারভীন নিহত হন।

এক শোক বার্তায় শিক্ষক সমিতি নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক সিতারা পারভীনের অকাল মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা দেশ ও জাতি এক অনন্য বুদ্ধিজীবী ও শিক্ষাবিদকে হারালো।

তারা সিতারা পারভীনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।