২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নদনদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

উজান থেকে নেমে আসা পানির ঢল ও অবিরাম বৃষ্টিপাতে শুক্রবার গাইবান্ধা জেলার ঘাঘট, তিস্তা, করোতোয়া, ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং এতে চারটি উপজেলার ১০ টি ইউনিয়নের ১৭টি চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

ঘাঘট নদীর পানি এখন বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা, ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার এক মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়।

এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ঘাঘট ও ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন মারাত্মক আকার ধারন করেছে। কুঠিপাড়া, ডেভিড কোম্পানী পাড়া, কাজলটোপ এলাকায় শহর রক্ষা বাধ নদী ভাঙ্গণে বিপন্ন।