বিআইএস’র অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ ব্যাংক গভর্ণর’র সুইজারল্যান্ড যাত্রা
বাংলাদেশ ব্যাংক গভর্ণর ড. সালেউদ্দিন আহমেদ ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলম্যান্টের (বিআইএস) বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং প্লাটিনাম জুবিলিতে অংশ নিতে শুক্রবার সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
সুইজারল্যান্ডের বাসেলে জুন’র ২৫-২৭ তারিখের মধ্যে বিআইএস’র বার্ষিক সাধারণ সভা ও প্লাটিনাম জুবিলি অনুষ্ঠিত হবে।
বিআইএস’র সদস্য রাষ্ট্র এবং বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণররা এই অনুষ্ঠানে অংশ নেবে বলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছে।
এ বছরের ২ মে তারিখে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ব্যাংক গভর্ণরের এটিই প্রথম বিদেশ সফর। এর আগে বিআইএস’র প্রেসিডেন্ট এবং এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাউট এইচ ই এম ওয়েলিংক বাংলাদেশ ব্যাংকের গভর্ণরকে আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে যোগদান শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ২৯ জুন দেশে ফিরে আসবেন।
