২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা বাবা, তোমাদের বিবাহ বিচ্ছেদে অভিনন্দন

বৃটেনে বিবাহ বিচ্ছেদ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে বিয়ের রেজিস্ট্রেশনবিহীন দম্পতির সন্তানের সংখ্যা। আর এ নিয়ে জমে উঠেছে কোটি কোটি টাকার শুভেচ্ছা কার্ডের ব্যবসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শফিক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

‘মাম্মি ও ড্যাডির বিয়েতে শুভেচ্ছা,’ তোমাদের বিবাহ বিচ্ছেদে অভিনন্দন’, ‘হ্যাপি ক্রিষ্টমাস টু মাম এন্ড বয়ফ্রেন্ড’ ইত্যাদি লেখাসমৃদ্ধ কার্ডে ছেয়ে গেছে বৃটেনের বাজার।

গত তিন দশকে বৃটেনে বিবাহ বিচ্ছেদের হার দ্বিগুনের বেশি বৃদ্ধি পেয়েছে। গত বছর সেখানে এক লাখ ৫৪ হাজার দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়েছে। প্রায় বিশ লাখ দম্পতি বিয়ের রেজিস্ট্রেশন ছাড়া জীবন-যাপন করেছেন। বিয়ের রেজিস্ট্রেশনবিহীন দম্পতিদের সন্তানের সংখ্যা ১৯৮২ সালে ছিল ১৪ ভাগ। গত বছর এ সংখ্যা ৪১ ভাগে উন্নীত হয়েছে।

বিবাহ বিচ্ছেদ এবং আবার প্রেমে পড়াকে পুঁজি করে এখন কোটি কোটি টাকার ব্যবসা করছেন শুভেচ্ছা কার্ডের ব্যবসায়ীরা। বৃটেনের বৃহত্তম কার্ড বিক্রির প্রতিষ্ঠান ‘ক্লিনটনস’ এর চেয়ারম্যান ডন লেউইন এ প্রসঙ্গে বলেন, আমরা একটি পরিবর্তনশীল পৃথিবীতে বসবাস করি এবং নতুন কার্ডে এ বিষয়টি প্রতিফলিত হয়। বৃটেন জুড়ে ১২ শত কার্ড বিক্রির খুরচা দোকান ‘ক্লিনটনস’ এর চেয়ারম্যান ডন লেউইন আরও বলেন, মানুষ একটি নির্দিষ্ট বিষয়ের উপর কার্ড খোঁজতে দোকানে আসে। এ দিকটি লক্ষ্য রেখেই আমরা কার্ড সরবরাহ করি। ‘মা ও বাবার বিয়েতে শুভেচ্ছা’ শীর্ষক লেখাসমৃদ্ধ কার্ডটি জনপ্রিয়। কারণ অনেক শিশু এখন মা বাবার বিয়েতে যাচ্ছে।

মনোবিজ্ঞানী সুসান ভন স্কোয়াক এ প্রসঙ্গে বলেন, মানুষের পুন বিবাহ হচ্ছে, নতুন পরিবার হচ্ছে। শিশুদের জীবনে মানুষের এই বৈচিত্র খুব দরকার।

সমালোচক ও পারিবারিক মূল্যবোধের পক্ষের ব্যক্তিরা উল্লেখিত শুভেচ্ছা কার্ডের ব্যবসাকে ‘অস্বাভাবিককে স্বাভাবিক’ করার চেষ্ঠা হিসেবে অবহিত করেছেন। তাদের মতে, শুধু লাভের জন্যে তারা পরিবারকে ধ্বংস করার এই ক্ষতিকর ব্যবসা করে যাচ্ছে।