২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি চুক্তির পক্ষ বিপক্ষ সংঘর্ষে আহতদের আরও একজনের মৃত্যু

শান্তি চুক্তির পক্ষ-বিপক্ষের পার্বত্যবাসীর মধ্যে বন্দুক যুদ্ধে বুধবার আহত অমলেন্দু চাকমা (১৬) বৃহস্পতিবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে মারা গিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 08:32 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বুধবার রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বগাছড়িতে বটতলী এলাকায় করল্ল্যা ছড়ি গ্রামে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির স্বপক্ষ সন্ত্রাস দমন কমিটি(সদক) ও বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের মধ্যে ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। অমলেন্দুর মৃত্যুতে নিহতের সংখ্যা দাড়ালো তিন এ।

নিহত অমলেন্দু চাকমা কোন গ্রুপের সদস্য তা সঠিকভাবে জানা যায়নি। সংঘর্ষে গুলিবিদ্ধ সুনুক্কো চাকমা(৪০) নামে অপর একজন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।