২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পিটিয়ে যুবক হত্যা

বাগেরহাট শহরের সরুই মদনের মাঠ এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 07:39 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় একদল যুবক মোকসেদুর রহমান রাজু (১৮) কে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রহার করে সরুই মদনের মাঠ এলাকায় ফেলে রেখে যায়। রাতে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সকালে সৈয়দ জিয়া আলী নামে এক যুবককে আটক করেছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদ জানান, ঘটনার প্রতক্ষদর্শী জিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বৃহস্পতিবার বিকালে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি এবং কোন মামলা হয়নি।

পুলিশ জানায়, নিহত রাজু শহরের দক্ষিণ সরুই এলাকার জালাল উদ্দিনের পুত্র। তার পিতা একজন মুদী দোকানি।