রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত
রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জের ধরে বুধবার দু’দলের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
নিহতের নাম সাইফুদ্দিন (৭০)।
আহতদের মধ্যে তিন জনকে আশংকাজক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে ।
এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।
