নারায়নগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু
১৪ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি মোহাম্মদ বাবুল মিয়া (৪৫) বৃহস্পতিবার নারায়নগঞ্জ জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সদর উপজেলার নিতাইগঞ্জের ঋষিপাড়ার রমজান মিয়ার পুত্র বাবুল মিয়া (৪৫) ১০ বছর ধরে সাজা ভোগ করছিলেন।
কারা কর্তৃপক্ষ জানায়, বুধবার রাতে বাবুল মিয়া বুকে ব্যথা অনুভব করেন। নারায়নগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করার পর বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি মারা যান।
তবে জেলের কয়েদিরা অভিযোগ করেছে, বাবুলকে যথাসময়ে হাসপাতালে ভর্তি করা হলে তাকে হয়তো বাঁচানো যেতো।
