২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু মৃত্যু : সেনাবাহিনী ৫০ হাজার টাকা দেবে, তদন্ত কমিটি গঠিত

সাভারে বুধবার সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনকালীন গুলিতে নিহত শিশুটির পরিবারকে সেনা কর্তৃপক্ষ ৫০ হাজার টাকা দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

আইএসপিআর সূত্রে জানা যায়, শিশুটির পরিবারকে সহায়তা হিসেবে কর্তৃপক্ষ এই টাকা দেবে।

এছাড়া, ওই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আইএসপিআর বলছে, বুলেটটি কেন ফায়ারিং রেঞ্জ অতিক্রম করল, সে ব্যাপারে এই কমিটি তদন্ত করবে।

সাভার সেনানিবাসে মহড়াকালে সেনানিবাস থেকে এক মাইল দূরে একটি মাঠে খেলারত চার বছরের শিশুটির মাথায় বুলেট বিদ্ধ হয়।

নিহত শিশুর নাম আলো। সে বাইপাইলের মোহাম্মদ আলমের কন্যা।

গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে শিশুটিকে স্থানীয় হালিমা ক্লিনিকে ও পরে অবস্থার অবনতি ঘটলে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওর মৃত্যু ঘটে।