কক্সবাজারে কিশোরীসহ ৬ নারী উদ্ধার, ৩ পাচারকারী গ্রেপ্তার
চাকরী ও বিয়ের মিথ্যা প্রলোভন দিয়ে কক্সবাজার শহরে এন ধর্ষণ এবং জোর পূর্বক অনৈতিক কাজে লিপ্ত করার পর দুই কিশোরীসহ ছয়জন নারীকে উদ্ধার করা হয়েছে। এ কাজে জড়িত থাকার অভিযোগে তিন পাচারকারীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় মহিলা আইনজীবী সমিতির নারী ও শিশু পাচার সেলের কক্সবাজার জেলা সমন্বয়কারী বশির উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অভিযান চালিয়ে শহরের চরপাড়া ও বাহারছড়া এলাকা থেকে তাদের উদ্ধার করে। এ সময়ে তারা নারী ও শিশু পাচারকারী দলের সদস্য আবুল কালাম, মোহাম্মদ রাশেদ ও মিন্টুকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
